মানিকগঞ্জ ধলেশ্বরী নদীর অবৈধ ড্রেজারের নিচ থেকে প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনার পর থেকেই ড্রেজারের সাথে জড়িতরা পলাতক রয়েছে।
জানা যায়, বারাহিরচর ঘোনাপাড়া গ্রামের আলেকচানের মেয়ে তাহমিনা (১৩) গত ১২ অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে গেলে নদীর পাড় ভেঙে ড্রেজারের ড্রামের নিচে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার রনি মোল্লা আসিফ নদী খননের নামে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে চোরাইভাবে প্রতিবেশীদের কাছে মাটি বিক্রি করছে। পানি উন্নয়ন বোর্ডকে থোরাই কেয়ার করে মাটি বিক্রির ফলে ঐ প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী সালামত ফকির বলেন, হাছান ব্রাদাস ঠিকাদার প্রতিষ্ঠান টেন্ডারের কাজটি নিয়েছে, এখন তাহারা কিভাবে নদী খনন করবে তাদের বিষয়, তবে খনন কাজে কোন রকম অনিয়ম হলে আমরা ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
Leave a Reply