বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় ওষুধের দোকানে র‌্যাবের অভিযান

সাভারের আশুলিয়ায় ওষুধের দোকানে র‌্যাবের অভিযান

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩ টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত র‌্যাব-৪, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার, র‌্যাব-৪, মিরপুর ১ এর এসজিপি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, মেয়াদ উত্তীর্ণ, রেজিষ্ট্রেশন বিহীন ও বিশেষজ্ঞ ব্যক্তির উপস্থিতি ছাড়া ওষুধ বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় রানা মেডিসিন কর্ণারের মালিক রানা মিয়াকে (৪০) ২ লাখ ৫০ হাজার, এম আর মেডিসিন পয়েন্টের মালিক মিজানুর রহমান (৩৫) কে ৫০ হাজার ও অপর ফার্মেসীর মালিক মমিনুল ইসলাম (২৬) কে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৪, সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার জানান, বিভিন্ন অভিযোগে ওই তিন ফার্মেসিকে জরিমানা করা হয়। এসময় বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন যৌন উত্তেজক অবৈধ ওষুধ জব্দ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার ওষুধ পরিদর্শক কাজী মোহাম্মদ ফরহাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com