বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ; ৩ জন গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ; ৩ জন গ্রেপ্তার

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়। বিকেলে তারা পৃথক আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- নড়াইল জেলা সদর থানার রামলক্ষণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আকরাম হোসেন (৩০), ময়মনসিংহ জেলা সদর থানার চর নিলক্ষিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইলিয়াস সরকার ও রংপুর জেলার পীরগাছা থানার কালীগঞ্জ গ্রামের নজির মাস্টারের ছেলে মোতালেব হোসেন বকুল (৩৫)। তারা তিন জনই ভাদাইল ও এর পার্শ্ববর্তী এলাকায় ভাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে অপহরণ করে টাকা হাতিয়ে নিতো।

অপহরণের স্বীকার ধামরাইয়ের হেলাল উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২৩)। তিনি ওই দিন নাটোর যাচ্ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর নাটোর যাওয়ার উদ্দেশ্যে মানিকগঞ্জ থেকে বাসযোগে নবীনগরে আসেন। পরে লেগুনাযোগে বাইপাইলের চাপাই ট্রাভেলস কাউন্টারের সামনে আসলে ডিবি পরিচয় দিয়ে গ্রেপ্তাররাসহ ৪ জন একটি মোটরসাইকেলে উঠিয়ে অজ্ঞাত একটি সবজি ক্ষেতে নিয়ে মারধর করে। পরে তারই ফোন দিয়ে তার বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাঠালে মেরে ফেলার হুমকি দেয়। পরে আলফাজ উদ্দিনের বাবা হেলাল উদ্দিন ২৫ হাজার করে চারটি বিকাশ নম্বর থেকে ১ লাখ টাকা পাঠালে গাজীপুরের সারদাগঞ্জ এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পর দিন এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক জয়ন্ত বলেন, অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। পরে আজ ভোরে ভাদাইলে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অপহরণ মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। তারা মুলত একটি অপহরণ চক্র। ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com