ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্রাঙ্কন করায় দেশেটির প্রধান ও সকল কুলাঙ্গারদের ইসলামবিদ্বেষী আচরনের প্রতিবাদে চরমভাবে ঘৃনা ও বিচারের দাবিতে পটুয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন। আজ বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরে দিকে পটুয়াখালী পুরাতন আদালত প্রাঙ্গণের মাঠ থেকে ব্যানার-ফ্যাস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পটুয়াখালী নিউমার্কেট চত্বরে এসে শেষ করে।
পরে একই স্থানে ইসলামী সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশে করেন এতে কয়েক হাজার মুসুল্লি অংশ নেন।
এ সময় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাও. হাবিবুর রহমান বক্তব্য রাখেন জেলার সেক্রেটারি আর আই এম ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি মাও. গোলাম সরোয়ার, ইসলামি ছাত্র আন্দোলন সভাপতি ইলিয়াস,
মহানবী হযরত মোহাম্মদ ( সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লীদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যের বর্জনের ঘোষণা দেন।এছাড়াও ” ইসলামের অপমান সইবে নারে মুসলমান ” এমন শ্লোগানে ফ্রান্সকে হুশিয়ারি সংকেত জানানো হয়।
Leave a Reply