বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটির এক ইউপি চেয়ারম্যানের দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নলছিটির এক ইউপি চেয়ারম্যানের দুর্নীতি, অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে নলছিটি উপজেলার সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদারের দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাত ও সেচ্ছাচারীতার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় তালতলা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে সুবিদপুর ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য ও এলাকাবাসী অংশ নেয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান মো. মানছুর খান, ইউপি সদস্য আবদুল জলিল মৃধা, রেজাউল করিম সোহাগ খান।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যাবহার করে নানা অনিয়নম ও দুর্নীতি করে আসছেন। ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কোন কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাত করেন আবদুল মান্নান। গত পাঁচ বছর ধরে তাঁর যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী দুর্নীতিবাজ মান্নান সিকদারকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতর দাবি জানান।


এর আগে গত ৭ সেপ্টেম্বর একই অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com