বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অপ-সাংবাদিকতা রোধে কালীগঞ্জে গণমাধ্যমকর্মীদের অনশন

অপ-সাংবাদিকতা রোধে কালীগঞ্জে গণমাধ্যমকর্মীদের অনশন

‘‘মুজিব বর্ষের অঙ্গীকার, অপ-সাংবাদিকতা করি পরিহার’’ শ্লোগানে অপ-সাংবাদিকতা রোধে গাজীপুরের কালীগঞ্জে অনশন কর্মসূচী পালন করেছে স্থানীয় মূলধারার সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মূলধারার সাংবাদিকদের সাথে সাধারণ মানুষ একাত্মতা প্রকাশ করেন।

জানা গেছে, সাংবাদিকতার মত মহান পেশাকে নিয়ে স্থানীয় একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় মূলধারার সাংবাদিকদের ক্ষুন্ন করছেন। বিষয়টি নিয়ে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আহাম্মদ আলী ফেজবুক স্ট্যাটাস দিয়ে সকাল থেকে অনশন শুরু করেন। তার সাথে একাত্মতা প্রকাশ করে অনশনে যোগ দেন দৈনিক ইত্তেফাকের আব্দুর রহমান আরমান, বাংলা টিভির রফিক সরকার, দৈনিক আমাদের অর্থনীতির বিল্লাল হোসেন, দৈনিক জবাবদিহির রিয়াদ হোসাইন, দৈনিক মানবকন্ঠের ওমর আলী মোল্লা ও দৈনিক বর্তমানের আশরাফুল হক শিশির। এ সময় সাংবাদিকদের কর্মসূচিতে একাত্ম হয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম যোগ দেন। এছাড়াও বিষয়টি স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভাইরাল হয়।

পরে বিষয়টি স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের নজরে এলে ইউএনও মো. শিবলী সাদিকের নির্দেশে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন, ভূমি অফিসের সার্ভেয়ার মো. আব্দুল আলীম সাংবাদিকদের অনশন ভাঙ্গান।

এ সময় তারা বলেন, অপ-সাংবাদিকতা রোধে মূলধারার সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। তাই অনশন না করে মূলধারার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে ওইসব অপ-সাংবাদিকতার বিরুদ্ধে কলম চালিয়ে যেতে অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com