বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
২২৫ দিন পর খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

২২৫ দিন পর খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

Home/ দেশজুড়ে

২২৫ দিন পর খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
উপজেলা প্রতিনিধি | শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ অক্টোবর ২০২০
২২৫ দিন পর খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ফাইল ছবি
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ২২৫ দিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান পার্ক খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্ক খুলে দেয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আগামী ১ নভেম্বর (রোববার) থেকে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে বন অধিদফতরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্রসমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবিবুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান সাফারি পার্ক পরিদর্শন করে ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ২২৫ দিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পার্ক খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com