পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে পুরাতন ব্যাটারি থেকে সিসা তৈরির কারখানাকে জরিমানা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল সাব্বির আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ঝংশিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কারখানায় পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করে পরিবেশ দূষণ করছিল। এছাড়া ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষকে কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
অভিযানকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, আনসার ব্যাটালিয়ন ও গাজীপুর র্যাব-১ সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply