বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাটিরাঙ্গায় ৩০লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ী পাচারকালে আটক-২

মাটিরাঙ্গায় ৩০লাখ টাকার ভারতীয় ওষুধ ও শাড়ী পাচারকালে আটক-২

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় চোরা পথে নিয়ে আসা ১২৪পিস ভারতীয় শাড়ি ও ২৮লাখ ৪০হাজার পিস প্রায় ৩০লক্ষাধিক বাজার মূল্যের ভারতীয় ওষুধ আটক করেছে পুলিশ।

বুধবার(২৮অক্টোবর) দুপুরের দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলী।

পুলিশ সুত্রে জানা যায়, একটি জীপে করে ভারতীয় শাড়ি ও বিভিন্ন জাতের ওষুধ ওয়াছু রাবার বাগান এলাকা দিয়ে মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন বিশ্বস্থ সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাটিরাঙ্গার চেয়ারম্যানপাড়া এলাকা থেকে জীপ (চান্দের গাড়ি চট্টগ্রাম-গ-২৫৩২)সহ তাদেরকে আটক করা হয়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আলী বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গাড়ি চালক মো. শাহ আলম(৩৭)সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী ও হেলফার মো. এছহাক মিয়া(১৬) কে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় একটি মামালা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com