ময়মনসিংহের ত্রিশালে সৎ মায়ের হাতে খুন হয়েছে শিশু মাজাহারুল ইসলাম। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে।
এলাকাবাসী জানান কাঁঠাল ইউনিয়নের বালিয়াপাড়ার বাসিন্দা রাজিবুল বিয়ে করেন দুটি। এ নিয়ে সংসারে কলহ ছিল।
নিহত মাজাহারুল (৬) রাজিবুলের প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। দুই স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রথম স্ত্রীর প্রতি দ্বিতীয় স্ত্রী ক্ষুদ্ধ ছিল। বুধবার দুপুরে মাজাহারুলকে একা পেয়ে হত্যা করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
Leave a Reply