শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
চিকিৎসার জন্য আবারও লন্ডনে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট বন্ধের নির্দেশ, ৭টার মধ্যে বিলবোর্ড বন্ধ রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১৫ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার-১ : জেলা পুলিশের সংবাদ সম্মেলন

১৫ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার-১ : জেলা পুলিশের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আবু সাঈদ (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় অপর সহযোগি আমানুল্লাহ ওরফে আমান (৪৫) পালিয়ে যায়। গতকাল বুধবার এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু তাহের মো: আব্দুল্লাহ, ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জানান, গত মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিআরটিসি কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।

এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া দলুয়া গ্রামের সামসুদ্দিনের ছেলে আবু সাঈদ (২১) কে ১২ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় অপর সহযোগি একই ইউজেলার বেলসারা (ধরিয়া বেলসারা) গ্রামের জোসেফ আলীর ছেলে আমানুল্লাহ ওরফে আমান (৪৫) একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে আরও ৩ হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। পরবর্তিতে আবু সাঈদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় জড়িত থাকায় বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকড়া গ্রামের সামসুল হকের ছেলে শাজাহান (২৩), হারুন অর রশিদ (৪০) ও দুলাল হোসেন (৩১) কে ধরতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তারা পালিয়ে গেলেও বাড়ি থেকে ১২০ পিচ ইয়াবা, ৮৫টি গ্রামীন সিমকার্ড, ১৮ টি রবি সিম কার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী ও সদর থানায় মাদক দ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com