বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল আরেক গৃহবধূ

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে নিল আরেক গৃহবধূ

গাজীপুরে স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে এক গৃহবধূকে তুলে নিয়ে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে আরেক গৃহবধূর বিরুদ্ধে। এ সময় গৃহবধূকে মারধরও করা হয়।

২৫ অক্টোবর শহরের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘আমার স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক তোর, এটা অবৈধ কাজের চিহ্ন’ বলেই আমাকে ধরে মাথার চুল কেটে দেয়া হয়।

এছাড়া আমাকে মারধর করেন ওই গৃহবধূ। পরে আমি হাসপাতালে চিকিৎসা নেই। কিন্তু হাসপাতাল থেকে ফিরে নিজ বাসায় যেতে পারিনি। সামাজিক লজ্জা আর নিরাপত্তাহীনতায় আমার বোনের ভাড়া বাসায় ঠাঁই নিতে হয়েছে।

২৫ অক্টোবর শহরের সালনা এলাকায় রিকশায় বাসায় ফিরছিলেন ভুক্তভোগী গৃহবধূ। এ সময় টেনে-হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে নিজ ঘরে আটকে নির্যাতন করেন পরিবহন শ্রমিক নেতা বাবুলের স্ত্রী ফাহিমা আক্তার ও তার লোকজন। পরে স্বামীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন তারা। এছাড়া মুঠোফোনে ওই গৃহবধূর আপত্তিকর ছবি ধারণ করেন।

পরবর্তীতে স্বজনদের সহযোগিতায় হাসপাতালে চিকিৎসা নেন ওই গৃহবধূ। চাঞ্চল্যকর এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

নির্যাতিতা গৃহবধূ এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকছেন। এক বছর আগে ভাইয়ের চাকরির জন্য কথা বলতে গিয়ে পরিবহন শ্রমিক নেতা বাবুলের সঙ্গে তার পরিচয় হয়।

জিএমপির উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, এ ঘটনায় প্রধান আসামি ফাহিমা আক্তার ও শাহিদা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com