শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
বঙ্গবন্ধুসেতুর পাশেই নির্মিত হবে নতুন রেলসেতু-ভিত্তিপ্রস্তর

বঙ্গবন্ধুসেতুর পাশেই নির্মিত হবে নতুন রেলসেতু-ভিত্তিপ্রস্তর

বঙ্গবন্ধুসেতুর পাশেই নির্মিত হবে নতুন রেলসেতু, ভিত্তিপ্রস্তর স্থাপন ২৯ নভেম্বর – সিরাজগঞ্জে রেলমন্ত্রী। আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে -রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে নতুন বঙ্গবন্ধু রেলসেতু। ইতোমধ্যেই বঙ্গবন্ধুসেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এরপর থেকেই সেতুর নির্মাণকাজ শুরু হবে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নতুন রেলসেতুতে দুটি লাইন দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। এ সময় সিরাজগঞ্জসদর- কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি , আব্দুল লতিফ বিশ্বাস,

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম প্রমুখ সহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com