বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেপ্তার

রাজধানীর সন্নিকটে সাভারে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আটক হয়েছে। ২৮ অক্টোবর বুধবার রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর এ.এইচ.এম আদনান তফাদার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি দল ধামরাই থেকে সাভারের শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক প্রধান আসামী মোঃ নিজামুদ্দিন সরদার ওরফে মিজানকে (৩০) গ্রেফতার করেছে।

মামলার ঘটনার বিবরণে প্রকাশ, গত ২১ অক্টোবর সাভারে একটি ১২ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বিবাদী মোঃ নিজামুদ্দিন সরদার মিজানের বিরুদ্ধে সাভার মডেল থানার মামলা দায়ের করেন। উক্ত মামলার অন্য আসামী মোঃ শরীফ এর সহযোগিতায় মোঃ নিজামুদ্দিন সরদার মিজান কৌশলে ভুক্তভোগীকে তার বাড়ীতে নিয়ে যায় এবং এ লোমহর্ষক ধর্ষণের ঘটনা ঘটায়। ধর্ষিত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পাওয়া যায় বলে ডাক্তারী রিপোর্ট প্রদান করেন।

এৃরপর থেকে র‌্যাব-৪ এর একটি চৌকস গোয়েন্দা দল উক্ত এজাহারভুক্ত পলাতক আসামীদ্বয়কে গ্রেফতারের জন্য কার্যক্রম শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশায় একজন গাড়ীচালক। গ্রেফতারকৃত আসামী তার কৃত অপরাধ ধর্ষণের কথা স্বীকার করে এবং তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com