বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় ফ্রান্স সরকারের বিরুদ্ধে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

ভোলায় ফ্রান্স সরকারের বিরুদ্ধে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং এর রেশ ধরে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর ‘ইসলামবিদ্বেষী’ অবস্থানের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।বিক্ষোভ সমাবেশে মুসলিম ঐক্য পরিষদের নেত্রীবৃন্দ ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ অক্টোবর ) দুপুরে কালিনাথ রায়ের বাজারের হাটখোলা জামে মসজিদ চত্বরে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল–পূর্ব সমাবেশে এ দাবি জানান নেত্রীবৃন্দ।

এর আগে সকালে মুসলিম ঐক্য পরিষদের নেতা-কর্মীরা ভোলায় ফ্রান্স কর্মসূচি উপলক্ষে ভোলা শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে বাংলা স্কুল মোড়,গার্লস স্কুল মোড় হয়ে নতুন বাজার এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বর্জনে একাত্মতা ঘোষণা করেন তিনি। এই ঘটনার জন্য ফ্রান্স সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,মুসলিম ঐক্য পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

সহ-সভাপতি আলহাজ্ব মুফতী আহাম্মদ উল্লাহ। সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন। সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজি। সহ-সন্পাদক মাওলানা মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।উক্ত বিক্ষোভ মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহন ভোলা জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক জেলা যুবদলের আহ্বায়ক জনাব তরিকুল ইসলাম কায়েদ।বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদি জনতা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com