বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাড়াটিয়া দম্পতির ৫ মাস বয়সি শিশু নিয়ে উধাও!

ভাড়াটিয়া দম্পতির ৫ মাস বয়সি শিশু নিয়ে উধাও!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক ভাড়াটিয়া দম্পতির পাঁচ মাস বয়সী মেয়ে রিভা মনিকে নিয়ে পালিয়েছে অপর ভাড়াটিয়া দম্পতি। এ ঘটনায় বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা লাইজু বেগম।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধনুয়া গ্রামের আজিতের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সোনালী আক্তার (২৫) টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বাসিন্দা। তিনি একই মালিকের বাড়িতে দুই মাস যাবত একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করছিলেন।


থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা দিঘীরপার গ্রামের হাসান মিয়া প্রায় এক বছর আগে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে উপজেলার ধনুয়া (বড়চালা) গ্রামের আব্দুল আজিত মিয়ার বাড়িতে ঘর ভাড়া নেন। তিনি স্থানীয় আরএকে সিরামিক কারখানায় চাকরি করেন।
মঙ্গলবার সকালে ওই শিশুর বাবা কারখানায় কাজে চলে যান। সোনালী আক্তার প্রায়ই হাসান মিয়ার মেয়ে রিভা মনিকে আদর করে কোলে নিতেন। ওই দিন দুপুর ১২টায় রিভা মনিকে সোনালী আক্তারের কোলে দিয়ে গোসল করতে যান তার মা।


২০ মিনিট পর গোসল শেষে সোনালী আক্তারের ঘরে গিয়ে মেয়েসহ সোনালী আক্তারকে দেখতে না পেয়ে আশপাশের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাদের কোনো খোঁজ পাননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, শিশু চুরির ঘটনায় রাত ৮টায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com