ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি,ফরিদপুর সুগার মিলের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু আজ ২৮ অক্টোবর আনুমানিক রাত ২টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন)।
তিনি গত রবিবার (২৫ অক্টোবর)জ্বর কাশি ও ডায়বেটিস রোগে অসুস্থ হলে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনাসহ অন্যান্য পরীক্ষা দিলে তার শরীরে করোনা পজিটিভ আসে।পরবর্তিতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।তিনি করোনা ছাড়াও কিডনি সমস্যা ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলের বাবা।মৃত্যুকালে তিন ছেলে,স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার গ্রামের বাড়ী মধুখালী উপজেলার গোন্দারদিয়া। আজ আছর বাদ মধুখালী ঈদ গাহে ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ অাওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক সাংসদ অাব্দুর রহমান,বিএনপির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর, আওয়ামী লীগের সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাররফ হোসেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু,পৌর আওয়ামীলীগ,
মধুখালি প্রেসক্লাব, পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন,চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু,মির্জা মিলন ও মধুখালী থানার ওসি আমিনুল ইসলাম।
Leave a Reply