বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে এক প্রবাসী ব্যক্তিকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

সাভারে এক প্রবাসী ব্যক্তিকে গুলি করে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীর সন্নিকটে সাভারে ইতালি প্রবাসী এক ব্যক্তিকে গুলি করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই প্রবাসীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই প্রবাসীর নাম মোহাম্মদ আমানুল্লাহ (৪০)। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

আহতের স্ত্রী সুমা আক্তার বলেন, বাড়ি নির্মাণ করার জন্য আমিন বাজার ইসলামী ব্যাংক থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে ট্যাক্সিযোগে বাড়িতে ফিরছিলাম আমরা। আমাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে একটু সামনে গেলে পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন ছিনতাইকারী আমাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা পর পর পাঁচটি গুলি করে এর মধ্যে একটি গুলি আমার স্বামীর বাম পায়ে বিদ্ধ হয়।

তিনি আরও বলেন, যে ছিনতাইকারীরা আমাদের গাড়িটি গতিরোধ করে গুলি করে টাকা ছিনিয়ে নেয় তাদেরকে আমরা ব্যাংকের ভেতরে বসে থাকতে দেখেছি। এদের মধ্যে কয়েকজন আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করে এবং আমরা কত টাকা পাঠাচ্ছি তাও তারা পর্যবেক্ষণ করে এবং সেখান থেকেই আমাদের পিছু নেয়।

ছিনতাইকারীরা আমার স্বামীর মাথা শরীরসহ বিভিন্ন জায়গায় পাঁচটি গুলি করলে কোনো শব্দ হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com