বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের তারাকান্দায় চেয়ারম্যান-মেম্বার-সচিবদের দুই দিনব্যাপী প্রশিক্ষন কোর্স শুরু

ময়মনসিংহের তারাকান্দায় চেয়ারম্যান-মেম্বার-সচিবদের দুই দিনব্যাপী প্রশিক্ষন কোর্স শুরু


ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের ২ দিনব্যাপি অবহিতকরন কোর্স শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের তারাকান্দায় আগমন উপলক্ষে তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এর নিজ হাতে আঁকা চিত্রাংকন উপজেলা নির্বাহি অফিসার জান্নাতুল ফেরদৌস এর উপস্থিতিতে উপহার প্রদান করা হয়।
মঙ্গলবার উপজেলার তালদিঘী উচ্চ বিদ্যালয় হলরুমে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) ঢাকা’র উদ্যোগে এবং তারাকান্দা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান।


তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক। ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালম আক্তার কাকন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ।আজ প্রশিক্ষণের শেষ দিন।
জেলা প্রশাসক ময়মনসিংহ তারাকান্দায় আগমন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরি,করোনা বিস্তার রোধ করি সচেতনামূলক প্রচারণায় অংশ গ্রহণ কারেন। এছাড়া তিনি তারাকান্দা উপজেলা আইসিটি শিক্ষক,ক্রিয়েটিভ শিক্ষক ফোরাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউডিসি উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। প্রতিটি কর্মসূচির সাথে উপস্থিত থেকে জেলা প্রশাসক মহোদয় কে সর্বাত্মক সহযোগিতা করেন জান্নাতুল ফেরদৌস উপজেলা নির্বাহি অফিসার তারাকান্দাএবং তাহমিনা বেগম সহকারী কমিশনার ভূমি তারাকান্দা উপজেলা।


ইউনিয়ন প্রশাসনের অবহিতকরন কর্মশালায় ১০ ইউনিয়নের চেয়ারম্যানগনসহ মোট ১২৯ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা চান ক্ষুধামুক্ত, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, ধর্ষনমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে। একুশ শতকের বাংলাদেশ হবে একটি উন্নত বাংলাদেশ। এ সময় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, “অন্যকে দোষারুপ নয়, আগে নিজের কাজটিকে নিজেকে করতে হবে।”


ইউনয়িনের কাজে স্বচ্ছতা আনয়নের জন্য তিনি কিছু কর্মপরিকল্পনা প্রশিক্ষনার্থীদের সামনে তুলে ধরেন সেগুলো হল বছরে অন্তত ২ টি বড় প্রকল্প বাস্তবায়ন করা। জনগনের অংশগ্রহনের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। প্রতিটি ইউনিয়নে একটি করে মডেল বাজার স্থাপন করা। জলাবদ্ধতা নিরসনে কাজ করা, নদ-নদী খালবিল দখল দূষনমুক্ত করা। অনলাইন জন্মনিবন্ধন নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com