বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সিরাজ গঞ্জের সলঙ্গায় র‌্যাবের পৃথক অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ২জনকে কারাদন্ড

সিরাজ গঞ্জের সলঙ্গায় র‌্যাবের পৃথক অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ২জনকে কারাদন্ড

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ০২ জনকে ০৪ মাসের কারাদন্ড দিয়েছে র‌্যাব-১২ এর ভ্রাম্যমান আদালতে ।সোমবার(২৬ অক্টোবর ২০২০ খ্রীঃ) বিকাল ০৫.০০ হতে ০৬.৩০ ঘটিকা পর্যন্ত গোপন সাংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আবু আব্দুল্লাহ জাহিদ সহ সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্তর হতে ১/২ কিলোমিটার উত্তরে বগুড়া রোডে জামাই ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং ওয়ার্কশপের সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে রংপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস হানিফ পরিবহন(ঢাকা মেট্রো ব- ১১-৫১১৯)

এ এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪০ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন সহ মোঃ ওমর ফারুক(২৩),পিতা- মোঃ হিসাব তেলী,সাং-নাজিরাকুনা,থানা-মজিবনগর,জেলা- মেহেরপুর কে গ্রেফতার করে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(১) সরনীর ০৮(গ) ধারায় মামলা দায়ের করত উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ও মাদক সেবনের দায়ে ১। মোঃ জুয়েল রানা(২৮ ),পিতা- দবির উদ্দিন,সাং- কৃষ্ট চাঁদপুর,থানা-বিরামপুর,জেলা- দিনাজপুর ২। শ্রী শ্যাম(২৫),পিতা- শ্রী বিপ্লব ডোম,সাং- চরসূত্রাপুর চামড়াগুদাম,থানা ও জেলা-বগুড়া

কে গ্রেফতার করে ও তাদের নিকট হতে ০৩ পিস ইয়াবা, ০২ পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ লেয়াকত সালমান এর আদালতে হাজির করা হলে আদালত নিন্মে বর্ণিত ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের ৩৬(৫)ধারা মতে ০৪ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।


এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com