বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩-যুবক নিহত

ডিমলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩-যুবক নিহত


ডিমলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭-অক্টোবর) বিকাল ৫টার দিকে নীলফামারীর জলঢাকা-ডিমলা সড়কের ডিমলা উপজেলার ঝুনাগাচাপানী ইউনিয়নের সুইচ গেট এলাকায় এঘটনাটি ঘটে। নিহতরা হলেন সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া মহল্লার উপেন চন্দ্র রায়ের ছেলে রিংকু চন্দ্র রায় (২১) একই মহল্লার নিতাই চন্দ্র রায়ের ছেলে দিপ্ত চন্দ্র রায় (২১) এবং দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার প্রসনজিৎ রায় (২৫)।

জলঢাকা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ওই তিন যুবক সৈয়দপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেল যোগে তিস্তা ব্যারাজ এলাকায় যাচ্ছিলেন। বিকাল পাঁচটার দিকে জলঢাকা উপজেলা সীমানা পার হয়ে ডিমলা প্রবেশের সময় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সুইচ গেট এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কায় খায়।

এসময় স্থানীয় লোকজন তাদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষনা করে। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তৈয়ব জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসার আগেই ওই তিন যুবককে মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই তিন যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com