বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁয়ে পৃথক দুই মামলায় বাইশ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

ঠাকুরগাঁয়ে পৃথক দুই মামলায় বাইশ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক

ঠাকুরগাঁওয়ে মাদকের ‍পৃথক দুই মামলার ২২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ।
২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে নারগুন ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
আটক রুহুল আমিন ওরফে আল আমিন (৪০) কৃষ্ণপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।


মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম সাংবাদিক কে বলেন, রুহুল আমিন ওরফে আল আমিন একজন মাদক ব্যবসায়ী । ২০১৫ সালে ১২ বোতল ফেনসিডিল সহ আল আমিনকে আটক করা হয়। আদালত থেকে এই মামলায় জামিনে মুক্ত হন তিনি। এরপর ২০১৬ সালে ১০০ ইয়াবা ট্যাবলেটসহ আবার আল আমিন আটক হন। এই মামলা থেকেও জামিনে মুক্ত হন তিনি।
তিনি বলেন, এই দুই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে তদন্তকারী কর্মকর্তা।

২০১৫ সালের মামলায় আল আমিনের সাত বছর কারাদণ্ড হয়। ২০১৯ সালের ১৬ মে ঐ মামলার রায় হয়। এছাড়া সাত হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আরও জানান, ২০১৬ সালের মামলায় রায় হয় ২০১৯ সালের ২২ জানুয়ারি। এই মামলায় আল আমিনের ১৫ বছর সশ্রম কারাদণ্ড হয়; এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানাও হয়, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়। আটকের পর বিকালে আদালতে হাজির করা হলে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয় বলে ওসি জানান।


নারগুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পয়গাম আলী, সাংবাদিক কে বলেন, মাদক ব্যবসা করে এলাকার পরিবেশ নষ্ট করেছে আল আমিন। তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে এতে এলাকার লোকজন অনেক খুশি। এখন এলাকার পরিবেশ আবারও ভালো হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com