ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের মৃত হোচেন খানের পুত্র আলহাজ্ব মো. জালাল খান (৬৫) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার মরদেহ রাজাপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেছে। জালাল খানের কন্যা ফারজানা জানায়,আমার বাবা গতকাল সোমবার সকাল আনুমানিক বেলা ১১ টায় বাড়ি থেকে বের হয়।
দুপুরে বাড়িতে ফিরে না আসলে আমাদের পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে খোজাখুজির এক পর্যায় দুপুর ২টার দিকে বাড়ির পাশের একটি নালার মধ্যে বাবাকে দেখতে পায় সেখান থেকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা নং ১৭ রেকর্ড করা হয়েছে।
Leave a Reply