বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরে ৩২ বছর ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাওরবাসী।

তাহিরপুরে ৩২ বছর ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাওরবাসী।

সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের তাহিরপুর উপজেলার ২নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র থাকলেও ৩২ বছর ধরে বন্ধ রয়েছে।ভেঙ্গে গেছে বিল্ডিং। এতে করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাওরঅঞ্চলের হাজার হাজার মানুষ।

তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের বন্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ইউনিয়নের পাঠাবুকা গ্রামে অবস্থিত এ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এখনও এটি বন্ধ রয়েছে।

স্থানীয় গ্রাম,এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্র জানায়,পাঠাবুকা,সুলেমাপুর,মানিকখিলা,জয়পুর সহ টাঙ্গুয়া হাওরের কয়েকটি গ্রাম ও ইউনিয়নের ৫০টি গ্রামে ৪০ হাজার মানুষের বসবাস। গ্রামগুলোর চারপাশ হাওরের পানিতে নিমজ্জিত থাকে। উপজেলা সদর থেকে ইউনিয়নের নিকটবর্তী গ্রামের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। চিকিৎসার প্রয়োজনে ইউনিয়নবাসীকে তাহিরপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নেত্রকোনার কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়।

২নং দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুক বলেন, ইউপি ভবনের ২০ কিলোমিটারের মধ্যে কোনো সরকারি বা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নেই। ইউনিয়নের অধিকাংশ মানুষ অসচেতন ও আর্থিকভাবে অসচ্ছল। তাই বেশিরভাগ মানুষ রোগবালাই নিরাময়ে কবিরাজের দ্বারস্থ হন।

পাঠাবুকা গ্রাসের স্থায়ী বাসিন্দা রিপসান হাবিব বলেন, এটি চালু করতে আমরা উপজেলা, জেলা ও বিভাগীয় বিভিন্ন অফিসে বহুবার আবেদন করেছি।

সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল হক জানান,পাঠাবুকা পরিবার পরিকল্পনা কেন্দ্রটি চালু করার জন্য চেষ্টা চালছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com