বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে দুর্বৃত্তের হামলায় প্যানেল চেয়ারম্যানের ভাই জখম

রাজাপুরে দুর্বৃত্তের হামলায় প্যানেল চেয়ারম্যানের ভাই জখম

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মামুন এর খালাতো ভাই নুরনবীকে দেশীয় দাঁড়ালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফজরের সময় উপজেলার উত্তমপুর এলাকায় প্যানেল চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নুরনবী বড়ইয়া এলাকার মো. ফারুক হাওলাদারের পুত্র ও বড়ইয়া ডিগ্রী কলেজ এর এইচএসসি ২ম বর্ষের ছাত্র।

প্যানেল চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মামুন জানায়, নুরনবী তাদের বাড়িতে থেকেই লেখা-পড়া করেন। ঘটনার দিন সোমবার দিবাগত রাতে বাড়ির মধ্যে লোকজনের আনাগোনা টেরপায় মামুন। ফজরের নামাজ পড়তে পিছনের দড়জা খুলে বাহিরে বের হয় মামুনের খালাতো ভাই নুরনবী। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মামুনকে মনে করে হত্যার উদ্দেশ্য নুরনবীর মাথায় দেশীয় দাঁড়ালো অস্ত্র রামদা দিয়ে কোপদেয়। নুরনবী চিকদিয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা নুরনবীকে দেখে ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তরা দলে ১০/১২ জন ছিল বলেও নুরনবী নিশ্চিত করেন। পরিবারের লোকজন নুরনবীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

তিনি আরো জানায়, বড়ইয়ার চরপালট গুচ্ছগ্রামের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারে সাংবাদিকদের তিনি সহায়তা করেছিলেন। এরপর থেকেই ওই অনিয়ম ও দুর্নীতি সাথে জড়িতরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে প্রায় রাতেই তার বাড়িতে লোকজনের যাতায়েত লক্ষ করেন। এই হামলার ঘটনা তারাই ঘটিয়েছে বলেও তিনি দাবী করেন।

রাজাপুর অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com