বাংলাদেশ পুলিশের চৌকস পুলিশ অফিসার ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ ফিরোজ তালুকদার পি,পি,এম-বার, ময়মনসিংহ সদরে দুর্গাপূজার সার্বিক আইন-শৃঙ্খলায় ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখেছেন বলে স্থানীয় দুর্গাপূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়। এলাকাবাসী জানান তিনি জনতার বন্ধু,অপরাধী, সন্ত্রাসীদের আতঙ্ক। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন বহুবার, পেয়েছেন বিভাগের শ্রেষ্ঠ ওসির পুরস্কার। কোতুয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে যোগ দিয়ে বিভাগীয় সদরের এই মডেল থানার আইনশঙ্খলা উন্নতির জন্য কাজ করে যাচ্ছে ।
এর আগে তিনি ফুলবাড়ীয়া, টঙ্গী, ধামরাই, ভালুকা, ত্রিশাল সহ গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইন চার্জ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহের কোতুয়ালী মডেল থানায় যোগদানের ফলে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে জনতার আশা।
Leave a Reply