শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে গাঁজাসহ সুনামগঞ্জ জেলার দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে গাঁজাসহ সুনামগঞ্জ জেলার দুইজন গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে এক কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে।
জানা যায় মঙ্গলবার ২৭ অক্টোবর সকালে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে ত্রিশাল বাজার নিরাপত্তা কর্মীরা। আটকের বিষয়ে ত্রিশাল বাজার ব‍্যাবসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে অবগত করা হলে তার সংগঠনের সাধারণ সস্পাদক ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকারের কাছে তাদের হস্তান্তর করেন। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার নেকবর আলী (৩৮ ) ও তাজুল ইসলাম( ৩৫)।


গ্রেপ্তারকৃতরা ত্রিশাল থানা পুলিশকে জানান তাহেরপুর উপজেলা থেকে তারা গাঁজা নিয়ে বিক্রি জন্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যেতে চেয়েছিল।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com