বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটিতে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

নলছিটিতে লাভ ফর ফ্রেন্ডসের উদ্দ্যেগে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন

ঝালকাঠি জেলার নলছিটি সরকারী ডিগ্রি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী সম্পন্ন করেছে সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।সবুজ বনায়ন আর বাসযোগ্য পৃথিবী করার লক্ষ্যে এই বৃক্ষরোপন কার্যক্রম করা হয়।
২৭অক্টোবর মঙ্গলবার দুপুরে নলছিটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নলছিটি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন কলেজের ভারপ্রাপ্ত সম্মানিত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।এ সময়ে প্রতিষ্ঠানের বিভিন্ন স্হানে ঔষধি ও ফুলের চারা রোপন করা হয়।

এ সময়ে উপস্হিত ছিলেন, মোঃ ইসমাইল তালুকদার,আল আমিন তালুকদার,পনির তালুকদার,আরাজ হাওলাদার,কিবরিয়া, মিথুন তালুকদার, শাওন মিলন,ফয়ছাল,মাসুদ হোসেন,আব্দুর রহমান,রিদয় সিরাজুল ইসলাম, ইনজামুল সাফিন (গাছের বাজার সিইও) সহ অন্যান্য সদস্যবৃন্দ।

গ্রুপের বৃক্ষরোপন কর্মসূচি সম্পর্কে অধ্যক্ষ মহোদয় বলেন, বর্তমানে যুব সমাজ বিভিন্ন নেশায় যখন আসক্ত তখন লাভ ফর ফ্রেন্ডস শান্তির বার্তার কর্মকান্ড নিয়ে এসেছে প্রতিষ্ঠানে যা সত্যিই প্রশংসার দাবিদার।আমি সংগঠনের সফলতা কামনা করছি।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানবতার কল্যানে কার্যক্রম করে যাচ্ছে বরিশালের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।বৃক্ষরোপন কর্মসূচী সম্পর্কে আয়োজক ও সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন পারভেজ সিকদার বলেন,এটি আমাদের এ বছরে ৪র্থ বৃক্ষরোপন কর্মসূচি পর্যায় ক্রমে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা রোপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com