শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
মানতে হবে স্বাস্থ্যবিধি খুলে দেয়া হবে সুন্দরবন।

মানতে হবে স্বাস্থ্যবিধি খুলে দেয়া হবে সুন্দরবন।


দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে সুন্দরবন। আগামী দুই একদিনের মধ্যেই এমন ঘোষনা আসতে পারে বলে বনবিভাগের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।জানা গেছে,চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় সাত মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হচ্ছে সুন্দরবন।আসছে নভেম্বর মাসের শুরু থেকেই আবারও সুন্দরবনে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা।তবে এবার সুন্দরবন ভ্রমণে মানতে হবে বেশকিছু স্বাস্থ্যবিধি ও নিয়ম।

সম্প্রতি বন ও পরিবেশবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনকে পর্যটকদের জন্য খুলে দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।রেঞ্জ ও বিভাগীয় পর্যায়ে শিগগির অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হতে পারে। এ প্রসঙ্গে বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার জানান, শিগগির সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বন বিভাগ।

সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে করোনা পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।একটি জাহাজে ৫০ জনের বেশি যাওয়া যাবে না।সব স্বাস্থ্যবিধি মানতে হবে ট্যুর অপরারেটর ও পর্যটকদের। বন বিভাগ জানায়,করোনার সংক্রমণ রোধে ১৯ মার্চ পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশনা ছিল।

দু-একদিনের মধ্যেই সুন্দরবন খুলে দেয়ার নির্দেশনা আসতে পারে।বন অধিদপ্তরের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে আশার আলো ফিরেছে ট্যুর অপারেটরদের মাঝে।


মোংলা বন্দরের টুরিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম খোকন,সুন্দরবনের পর্যটন খাতে কয়েক হাজার মানুষ জড়িত।দীর্ঘ ৭ মাস বনে প্রবেশ বন্ধ থাকায় পর্যটন ব্যবসায় অনেকটাই স্থবিরতা নেমে এসেছে। পর্যটকদের ভ্রমনে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর যথেষ্ঠ জোর দেওয়া হবে বলে জানান এ টুরিষ্ট ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com