বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পৌরসভা মেয়র প্রার্থী মোকলেছার রহমান রেজা পূজামণ্ডপে অর্থসহায়তা ও মাস্ক বিতরণ

পৌরসভা মেয়র প্রার্থী মোকলেছার রহমান রেজা পূজামণ্ডপে অর্থসহায়তা ও মাস্ক বিতরণ


গতকাল পঞ্চগড় পৌরসভায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আসন্ন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশীত মেয়র পদ প্রার্থী জনাব মোঃ মোকলেছার রহমান রেজা।

তিনি প্রতৈকটি পূজামণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন এবং অর্থ সহায়তা সহ করোনা সংক্রমন থেকে নিরাপদে থাকতে মাস্ক বিতরণ করেন। এবং সকলেকে শারদীয় শুভেচ্ছা জানান।

উল্লেখ্য জনাব মোঃ মোকলেছার রহমান রেজা ছাত্রলীগ থেকে উঠে আশা এই নেতা এখন সফলতার সাথে পঞ্চগড় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর দায়িত্ব পালন করছেন। পারিবারিক ঐতিহ্য ও ক্লিন ইমেজের কারনে পৌরবাসীর কাছে জনপ্রিয় ব্যাক্তি হিসেবেই স্থান করে নিয়েছেন।

জনাব মোঃ মোকলেছার রহমান রেজা বলেন, এই দুর্গা পূজা সনাতন ধর্মালম্বিদের জন্য একটি প্রাণের উৎসব। আমরা সবাই বাংলাদেশী একই দেশে আমরা বিভিন্ন ধর্মে বিশ্বাসী মানুষেরা যার যার মত করে স্বাধীন ভাবে আমাদের ধর্ম পালন করে থাকি। আমরা সভ্য জাতী আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হবো।

তিনি বলেন,মানুষ যদি তার ধর্মকে সঠিক ভাবে পালন করে সে সন্ত্রাস হতে পারে না, সে জঙ্গিবাদ হতে পারে না,সে কোন অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে না।

পরিশেষে তিনি সকলের কাছে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসাবে দোয়া চান এবং পঞ্চগড় পৌরসভাকে একটি আধুনিক আলোকিত মডেল পৌরসভা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com