হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার চতুর্থ দিন নবমিতে বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বিরুনীয়া ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী ও ভালুকা উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ শাহীনুর রহমান শাহীন।
রবিবার ২৫ অক্টোবর বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিরুনীয়া ইউনিয়নের ১৭ টি পূজা মন্ডপ পরিদর্শন শেষে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় ও সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপনের আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা রকিবুল ইসলাম রকি, মোঃ হুমায়ুন কবির, মোঃ সোহেল রানা প্রমুখ।
Leave a Reply