বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝালকাঠিতে নতুন করে ৪জন করোনায় সনাক্ত মোট ৭০ জনের করোনায় আক্রান্ত।

ঝালকাঠিতে নতুন করে ৪জন করোনায় সনাক্ত মোট ৭০ জনের করোনায় আক্রান্ত।

ঝালকাঠিতে করোনা ভাইরাসে সনাক্ত সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় নতুন করে আরও ৪ জন করোনায় সনাক্ত হয়েছেন। আর এ নিয়ে এ পর্যন্ত মোট ৭০ জনের করোনা সনাক্ত হল। ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার আজ (১০জুন) বুধবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ পর্যন্ত ৭০ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন। তবে তাদের মধ্যে ৩৪ জন সুস্থ হয়েছেন। আর ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্থানীয় এক সূত্র জানিয়েছে জেলায় মোট ১৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তবে সে ব্যপারে জেলা সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, দাপ্তরিক ভাবে এ তথ্য নিশ্চিত নয়। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২জন ছাড়া বাকি রিপোর্ট পাওয়া যায়নি। তাই এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com