বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে- প্রতিমন্ত্রী পলক

অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে- প্রতিমন্ত্রী পলক


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,
আমাদের দেশ ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে। মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, ধর্ম নিয়ে হানাহানি যারা করছে তারা বিধস্ব রাষ্ট্রে পরিনত হয়েছে। অসাম্প্রদায়িক রাষ্ট্র মানে উন্নত রাষ্ট্র। নারী,পুরুষ, ধনী, দরিদ্র সকল মানুষকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করতে হবে। ধর্ম বর্ণে সবাইকে এক কাতারে শামিল হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আইন শৃংখলা উন্নয়নে পুলিশ বাহিনী প্রতিনিয়ত পেশাগত এবং মানবিক দায়িত্ব পালন করছে। তিনি পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন,

করোনাকালিন পুৃলিশ বাহিনী ঝূঁকি নিয়ে কাজ করছে। জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে পুলিশ মানবতার পাশে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, বিগত দিনে সিংড়া উপজেলা আতংকের নাম ছিলো। সন্ত্রাসের জনপদ ছিলো, আমরা শান্তির জনপদে পরিনত করেছি। মানুষের নিরাপত্তার জন্য আমরা মিলেমিশে কাজ করছি। প্রতিমন্ত্রী করোনার এসময় সবাইকে সচেতন হতে চলাফেরার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী রবিবার সন্ধ্যা ৭ টায় কেন্দ্রীয় ঠাকুরবাড়ি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন।

বিশ্বনাথ দাসের সভাপতিত্বে
প্রধান আলোচক হিসেবে হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী রেন্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান,সহকারী পুলিশ সুপার জামিল আকতার, সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com