বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
স্বাধীনতার ৪৮ বছর অথচ ” জাতির জনকের “প্রতিচ্ছবি (জলছাপ)ব্যবহার নেই! দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, সংবাদ সম্মেলনে সি আই জি (ফসল)সমবায় সমিতি।

স্বাধীনতার ৪৮ বছর অথচ ” জাতির জনকের “প্রতিচ্ছবি (জলছাপ)ব্যবহার নেই! দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে, সংবাদ সম্মেলনে সি আই জি (ফসল)সমবায় সমিতি।

বিভাগীয় শহর রংপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবির জলছাপ স্ট্যাম্প, ননজুডিশিয়াল স্ট্যাম্প, ডেমী স্ট্যাম্পসহ সকল স্থানে সংযুক্ত করার জন্য, শনিবার রংপুর সিটি প্রেসক্লাবে সি আই জি সমবায় সমিতির আয়োজনে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তৃতা করেন, সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন মোফা।
এসময় তিনি সাংবাদিকদের বলেন,

সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি যিনি অমর ও অবিনশ্বর, স্বাধীনতা প্রতিষ্ঠাতা প্রথম রাষ্ট্রপতি এবং প্রথম প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”।

যার নেতৃত্বে বাঙ্গালি জাতি আলোয় আলোকিত হয়ে আজ স্বাধীনতার সুফল ভোগ করিতেছে।
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব বাঙ্গালির আবেগ ও ভালবাসায় রয়েছে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর”। যার এক ডাকে মুক্তিকামী বাঙ্গালি ঝাপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে, একারণে আমরা আজ পেয়েছি কাঙ্খিত স্বাধীনতা।

জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বব্যাপী ও সকল বাঙ্গালি জাতির অন্তরে রয়ে গেলেও তার প্রতিচ্ছবি হিসেবে জমির দলিলের স্ট্যাম্প, ননজুডিশিয়াল স্ট্যাম্প, ডেমী স্ট্যাম্পে (জলছাপ) অন্তর্ভূক্ত করা হয় নি।

লিখিত বক্তৃতায় সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের আরও বলেন-

ভাবতে অবাগ লাগে স্বাধীনতার আজ ৪৮ বছর পেরিয়ে গেলেও জাতির জনকের প্রতিচ্ছবি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহারের জন্য আবেদন করতে হয়। এটা আমাদের জন্য অতীব দুঃখজনক।

ইতিপূর্বে ১৮/১১/১৯৪২, ২১/১১/১৯৪৪ এবং ১৫/০৫/১৯৪৮ইং সালের জমির দলিলের স্ট্যাম্পে সে সময়কার রাষ্ট্রনায়কের প্রতিচ্ছবি জলছাপ অন্তর্ভূক্ত ছিল।

এ কারণে আমরা মনে করি, মুজিব শতবর্ষে বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রাদিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি (জলছাপ) ব্যবহারে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যান্ত জরুরী।

প্রিয় সাংবাদিকবৃন্দরা, মুজিৰ শতবর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি (জলছাপ) বাংলাদেশের জমির দলিলের স্ট্যাম্পে, ননজুডিশিয়াল স্ট্যাম্প, ডেমী স্ট্যাম্পসহ সকল স্থানে সংযুক্ত করার জন্য আপনাদের লিখনির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সি আই জি (ফসল)সমবায় সমিতির সভাপতি, মোফাজ্জল হোসেন মোফা সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম খোকন, হাকিম হোসেনসহ সমিতির অন্যান্য সদস্য নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com