বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতাকে মারধর

কালীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে আওয়ামী লীগ নেতাকে মারধর

ফেসবুকের স্ট্যাটাসে একটি কমেন্টকে কেন্দ্র গাজীপুরের কালীগঞ্জে সাইদুর রহমান ভূইয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) সকালে স্বামীর আহতের ঘটনায় বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন স্ত্রী সামসুন্নাহার।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচচার্জ একেএম মিজানুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান ও তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আহত সাইদুর রহমান ভূইয়া কালীগঞ্জ পৌর এলাকার বাঘারপাড়া গ্রামের মৃত কুদরত আলী ভূইয়ার ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় ও বাদীর অভিযোগ সুত্রে জানা গেছে, ওই গ্রামের প্রতিবেশী শরীফুল আলম ও তার ছেলে মেজবাহ উদ্দিন মাসুম, একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানার সাথে বাড়ীর পাশের একটি রাস্তা নিয়ে বিবাদ চলছিল। অতি সম্প্রতি স্থানীয় নেতৃবৃন্দের সহয়োগীতায় দীর্ঘদিন ধরে চলতে থাকা বিষয়টি নিস্পত্তি হয়। সেই ঘটনায় সন্তুষ্টি প্রকাশ করে ঘটনার নিস্পত্তি করা এক নেতা গত ২৩ অক্টোবর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে সেই স্ট্যাটাসে প্রতিবেশী মেজবাহ উদ্দিন মাসুম একটি বাজে মন্তব্য করেন। সেই কমেন্টে রিপ্লাই কমেন্ট দেন আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ভূইয়া।

পরে সেই ঘটনার সূত্র ধরে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাঘারপাড়া এলাকার একটি হোটেলে নাস্তা খাওয়া অবস্থায় শরীফুল, মাসুম ও সোহেলসহ অজ্ঞাত আরো ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাইদুর রহমানের উপর হামলা চালায় এবং তাকে এলোপাতারি মারধর করে। এ সময় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ভূইয়ার ডাক চিৎকারে আশপাশের লোক জন এগিয়ে আসলে তার কাছে থাকা ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত রক্তাক্ত অবস্থায় ওই আওয়ামী লীগ নেতাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তিনি ভর্তি আছেন এবং চিকিসা চলছে। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ভূইয়ার স্ত্রী সামসুন্নাহার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com