বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পূজা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

পূজা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত

গাজীপুরে পূজা দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরীর আক্তার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর পূর্বপাড়া এলাকার মন্তু মিয়ার ছেলে।

জিএমপি’র বাসন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরীর আক্তার মার্কেট এলাকায় থাকতো হাসান। শুক্রবার দিবাগত রাতে পূজা ও মন্ডপ দেখতে হাসান স্থানীয় বাসন থানাধীন আদেপাশা ঠাকুরবাড়ি সার্বজনীন দূর্গা মন্দিরে যায়। সেখানে পূজামন্ডপ ঘুরে দেখার সময় সে মন্ডপে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com