বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ফায়ার সার্ভিসের নতুন দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে ফায়ার সার্ভিসের নতুন দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১১টি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গাজীপুরে দুটি নতুন ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি শনিবার এ দুটি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী প্রথমে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ের পাশে পেয়ারা বাগান এলাকায় এক একর ৩৮ শতাংশ জমির ওপর চারতলা বিশিষ্ট ফায়ার সার্ভিস ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৪২ হাজার ৫৪৩ টাকা।

দুপুরে তিনি কাশিমপুরে সারাব এলাকায় ৮০ শতক জমির ওপর অপর একটি ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান,

ঢাকার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক মো. শহীদ আতাহার হোসেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল হামিদ মিয়া, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com