বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেডিকেল স্টুডেন্টস ফোরাম অব ঝিনাইদহ জেলার আয়োজনে ফ্রি হেলথ চেকআপ ও বৃক্ষরোপন

মেডিকেল স্টুডেন্টস ফোরাম অব ঝিনাইদহ জেলার আয়োজনে ফ্রি হেলথ চেকআপ ও বৃক্ষরোপন


মেডিকেল স্টুডেন্টস ফোরাম অব ঝিনাইদহ জেলার আয়োজনে আজ ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে ফ্রি হেলথ চেকআপ এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু৷ এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিজা সুলতানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সরোয়ার জাহান বাদশা,

জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জনাব আলহাজ্ব সাইদুল করিম মিন্টু বৃদ্ধাশ্রমের মায়েদের চিকিৎসা সেবার দায়ভার নিজের উপর তুলেনেন এবং মেডিকেল স্টুডেন্টস ফোরামের উপর এ দায়িত্ব তুলেদেন৷ পরে সবাইকে নিয়ে বৃক্ষ রোপন করেন।

সেসময় বৃদ্ধাশ্রমের মায়েদের চিকিৎসা সেবা প্রদান করেন মেডিকেল স্টুডেন্টস ফোরাম অব ঝিনাইদহ জেলা এর সম্মানিত উপদেষ্টা এবং ঝিনাইদহ জেলা বিএমএ এর গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা: লিমন পারভেজ, উপদেষ্টা ডা: নুরুজ্জামান কাকন, ও উপদেষ্টা ডা: আসিফ আহমেদ। বৃদ্ধাশ্রমের মায়েদের হেলথ চেক আপ করে ঝিনাইদহের মেডিকেল শিক্ষার্থীরা ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com