সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিক-উল হক এর মৃত্যুতে পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট গভীর শোক প্রকাশ করেছেন।
ব্যারিস্টার রফিক-উল হক আজ সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর আদদ্বীন হাসপাতালে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
কিন্তু তিনি সবার চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন। গত মঙ্গলবার ২১ শে অক্টোবর হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হয় ব্যারিস্টার রফিক-উল হকের।
এর আগে গত শনিবার ১৭ ই অক্টোবর তিনি কিছুটা সুস্থবোধ করলে সকালের দিকে রিলিজ নিয়ে বাসায় ফিরে যান। কিন্তু ঐ দিন দুপুরের পরপরই ফের তাকে ভর্তি করা হয় হাসপাতালে। রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই আইনজীবী।
ব্যারিস্টার রফিক-উল হক ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রের ষষ্ঠ প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল)। ২০০৭ – ২০০৮ সালে দুই নেত্রী জেলে থাকা কালে উভয়ের আইনজীবি হিসেবে বিনা পারিশ্রমিকে কাজ করে তাদের দুজনকেই জেল হতে মুক্ত করতে ব্যাপক ভুমিকা রাখেন।
তাঁর ইন্তেকালের মধ্য দিয়ে নীতিহীনদের ভীরে একজন নীতিবান ভালো মানুষ চিরবিদায় নিলেন।
Leave a Reply