ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার অন্যতম আসামি খাইরুল ইসলামকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। গত ১৭অক্টোবর রাত ১০.৩০ ঘটিকার সময় গৌরীপুর মধ্য বাজারস্থ রহিমের চা-স্টলের সামনে মাসুদুর রহমান শুভ্রকে কতিপয় দুস্কৃতিকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। উক্ত হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী আসামী মোঃ খায়রুল (৩৫), পিতা মৃত-লাল মিয়া, মাতা-কুলসুম বেগম, সাং-কাউরাট পশ্চিম পাড়া, থানা-গৌরীপুর,
জেলা-ময়মনসিংহকে দীর্ঘ অভিযান করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ ফাগুয়া হাওড় এলাকা হতে ইং ২৩/১০/২০২০ তারিখ ভোরে গ্রেফতার করে।
উক্ত আসামীকে আজ ২৪ অক্টোবর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহবুবা আক্তারের ৪নং আমলী আদালতে সোর্পদ করা হলে, উক্ত আসামী হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
Leave a Reply