বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রুহুল আমীন গাজীর মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ

রুহুল আমীন গাজীর মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গাজীপুরের সাংবাদিকেরা।

শনিবার সকালে গাজীপুর নগর ভবন সংলগ্ন হাবিব উল্যা সরণীতে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের (জেইউজি) সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও জেইউজি’র দপ্তর সম্পাদক এস.এম হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) সাধারণ সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, কোষাধ্যক্ষ ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শেখ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল বারী বাবুল প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বিএম কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর, সাংবাদিক আব্দুল লতিফ সিদ্দিকী, সিরাজুল ইসলাম তপু, ফটো সাংবাদিক মেহেদী হাসান সিরাজ প্রমুখ।

বক্তারা শীর্ষ সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীকে হয়রানিমূলক মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com