সিরাজ গঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলের কারাদণ্ড,৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ: মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে শুক্রবার সকাল হতে বিকাল পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে মাছ আহরণকারী ২০ জেলেকে ১৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড, জব্দকৃত ৪০০০০ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়
এবং জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আনিসুর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মাহমুদুল হাসান( অ.দা) ও বেলকুচি থানা পুলিশদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন##
Leave a Reply