শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে পোশাক গুদামে আগুন

গাজীপুরে পোশাক গুদামে আগুন

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় তৈরি পোশাক রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি ছোট গুদাম ও বাসা বাড়ির ২টি কক্ষ পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ এলাকার আরিফ হোসেনের টিনশেডের বাড়ির ৫টি কক্ষ গুদাম হিসেবে ভাড়া নেন ব্যবসায়ী আব্দুল হাকিম। গুদামগুলোতে গার্মেন্টসের স্টক লটের তৈরি পোশাক রাখা ছিল।

রাত দুইটার দিকে গুদামের একটি কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা আরো চারটি গুদাম ও বসত ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে পাঁচটি গুদাম, বসত ঘরের দুইটি কক্ষ এবং সেখানে থাকা মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

তিনি আরো জানান, আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর তা বলা যাবে। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com