ঝালকাঠির রাজাপুরে নিশেধাজ্ঞা আমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৩ ব্যক্তিকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের নাপিতের হাট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডপ্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহসংকর গ্রামের মো. রাসেল ফকির (২০), মো. শাকিল ফকির (২৪), মো. মতি হোসেন গাজী (৪৬)। এদের মধ্যে শাকিল ও রাসেলকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং মতি হোসেন গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply