বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে একাধিকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি, অবিভক্ত লায়ন্স ডিস্ট্রিক ৩১৫ এর সাবেক জেলা গভর্নর, সাবেক শিল্প সচিব ও দৈনিক দিনকালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশাররফ হোসেন (এফসিএ) এর মৃত্যুতে ময়মনসিংহ জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে আজ বিকেলে,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছার তথা ময়মনসিংহের গণমানুষের নেতা সর্বজন শ্রদ্ধেয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ গত শনিবার রাত সাড়ে ৮ টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ জেলা বিএনপি’র আহবায়ক ডাক্তার মাহবুবুর রহমান লিটন,প্রফেসর শফিকুল ইসলাম, জাকির হোসেন বাবলু, আবু ওয়াহাব আকন্দ, আলমগীর মাহমুদ আলম, অধ্যাপক শেখ আমজাদ আলী, মোতাহার হোসেন তালুকদার,ফকরউদ্দিন বাচ্চু,আক্তারুজ্জামান বাচ্চু,শুকুর মাহমুদ ববি, ডাক্তার রানা,এডভোকেট আজিজুর রহমান, মাসুদ তানভীর তান্না, রতন আকন্দ,লিটন আকন্দ, রোকনুজ্জামান রোকন, অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু,শহিদুল আমিন খসরু,তানভীরুল ইসলাম টুটুল,রফিকুল ইসলাম শামিম,জুবায়ের হোসেন শাকিল, মোজাম্মেল হক টুটু, রিপন তালুকদার,আমিনুল ইসলাম ফয়সাল,

আবু সায়েম ফারহান,মাহবুবুর রহমান রানা, আবু দাউদ রায়হান, এনামুল হক ফরাজী প্রমুখ।লাখো লাখো মানুষকে কাঁদিয়ে মুক্তাগাছার মাটিতে চির নিদ্রায় শায়িত আছেন ময়মনসিংহের এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com