বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ।

ভালুকায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ।

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দূর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ৬নং ওয়ার্ড নয়নপুর হিন্দু সম্প্রদায়ের সকল মহিলাদের মাঝে বিশেষ উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের পশ্চিম নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দক্ষিন নয়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, নয়নপুর শিক্ষানীড় মডেল স্কুলের সভাপতি মোঃ আতিকুল ইসলাম (আতিক)’র নিজস্ব অর্থায়নে ৩৫০ জন হিন্দু মহিলাকে শাড়ী বিতরন করেন,শাড়ী বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মল্লিকবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী হরিদাস মন্ডলের সভাপতিত্বে ও মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ফাইজুর রহমানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মল্লিকবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শ্রী ব্রজেন দাস, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তরফদার, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েন ভালুকা উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান শুনিল বর্মন,

মল্লিকবাড়ি ইউনিয়ন যুবলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সোরহাব হোসেন, গুবুদিয়া সবুজ বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম আইয়ুব খান, সংরক্ষিত ইউপি সদস্য শিরিনা আক্তার, প্রবিন ব্যক্তিত্ব আঃ মান্নান এবং শাড়ী নিতে আশা তিন শতাধীক হিন্দু মহিলা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com