ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পোষ্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। সমাবেশে সংসদ সদস্য, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, লেডিস ক্লাব, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, শিল্পকলা একাডেমী, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, এবং সাংস্কৃতিক সংগঠন সমাবেশে অংশ নেয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ-জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর থানার ওসি মিজানুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুলসহ অন্যান্য অতিথিবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, নারীদের নিরাপত্তার প্রশ্নে তাদের পাশে কেউ থাকবে না এমন সমাজ ব্যবস্থা এখন আর নেই, অধিকাংশ মানুষ এখন নারীদের পক্ষে। আগে নারীদের সচেতন হতে হবে। নারীরা প্রতিবাদ শুরু করলে, পুরুষর্ওা তাদের পাশে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।
তারা আরো বলেন, আমরা ধর্ষকদের বয়কট করতে চাই, সেই সাথে ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর দেখতে চাই। সমাবেশ শেষে পোষ্ট অফিস মোড় থেকে নারী নির্যাতন প্রতিরোধে একটি র্যালী বের করে শহর প্রদক্ষিন করে।
Leave a Reply