বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোট-ট্রলার চলাচল বন্ধ

শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোট-ট্রলার চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে।
উত্তাল পদ্মায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪ টা থেকে বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।

বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক শাহাদাত হোসেন সময় সংবাদকে জানান, ২ নম্বর সংকেত সত্ত্বেও লঞ্চ চলাচল করে। কিন্তু নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট ছাড়াও ট্রলার এবং সব ছোট নৌ যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে ফেরির পর লঞ্চ, স্পিডবোট ও ট্রলার বন্ধ হওয়ায় এ নৌরুটে চলাচলকারীরা পড়ে বিপাকে।

বিআইডাব্লিটিএ আরও জানায়, আবহাওয়া ভালো হলে সব আগের মতো আবার চলাচল শুরু হবে।
এদিকে, ৮ম দিনের মতো ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আর ৫৫ দিন ধরে রাতে ফেরি চলছে না। তাই এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ এখন চরমে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com