সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাস্তা থেকে তুলে নিয়ে পোশাক শ্রমিককে গণধর্ষণ

রাস্তা থেকে তুলে নিয়ে পোশাক শ্রমিককে গণধর্ষণ

গাজীপুরে কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) রাতে নগরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনার বিচার দাবিতে ওই পোশাক শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেছেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরকুড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে আমিনুল ইসলাম (২৮), গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (৩৫) ও একই এলাকার আব্দুল আলীমের ছেলে বায়েজিদ হোসেন (৩০)।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের সারদাগঞ্জ এলাকার আরব ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানার ওই নারী শ্রমিক বুধবার রাতে ছুটির পর বাসায় ফেরার পথে ৫-৬ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় স্কয়ার গেট এলাকার নির্জন স্থানে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজনকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ শাহাদাত হোসেন, বায়েজিদ হোসেন, আমিনুল ইসলামকে আটক করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। ওই নারী শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com