বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ পালিত হয়েছে। মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ “এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ), ময়মনসিংহ উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক এ কে এম গালিব খান,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান , ময়মনসিংহ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ বিআরটিএ সহকারী পরিচালক আবদুল খালেক,মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়,ট্রাফিক ইন্সপেক্টর মাহবুবুর রহমান, মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ জেলার সভাপতি আঃ কাদের চৌধুরী মুন্না ও ময়মনসিংহ মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চানু সহ প্রমুখ।

আলোচনা সভার শুরুতেই নিরাপদ সড়ক ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বক্তাগণ সড়কে যানবাহন চলাচলের শৃংখলা আনায়ন এবং প্রতিদিনের মৃত্যুর মিছিল রুখে দিতে মাদকাসক্ত চালকদের গাড়ি চালানো থেকে দূরে রাখার আহ্বান জানান। চালক ও পথচারীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের বাস্তবায়ন চান। দেশে বিদ্যমান রাস্তার পরিমাণ অনুযায়ী গাড়ির রুট পারমিট প্রদান। নিয়মিত গাড়ির ফিটনেস ও চালকের দক্ষতা নিশ্চিত করে গাড়ি চালানোর পরামর্শ দেন। পাশাপাশি শহরের অতিরিক্ত গাড়ি ও হাইওয়ে রাস্তায় তিন চাকার গাড়ী চলাচলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিআরটিএ ও সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com